অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত:বর্তমান সময়ে দেশের রাজনৈতিক সন্ত্রাস বৃদ্ধির ফলে আইন শৃঙ্খলা বাহিনী
কর্তৃক আটকের সংখ্যাও বৃদ্ধি পেয়ে চলেছে। প্রতিদিন গণমাধ্যমে চোখ রাখলেই
সারা দেশে শতশত রাজনৈতিক সন্ত্রাসী আটক ও গ্রেফতারের খবর আমরা দেখি। যাদের
অধিকাংশ আন্দোলনের নামে ককটেল বিষ্ফোরণ, যানবাহন ভাংচুর ও পেট্রোল বোমা
মেরে যানবাহনসহ যাত্রী পুরে মারার মত সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত।

