অ্যাডভোকেট
শাহানূর ইসলাম সৈকত
বিশ্বের বিভিন্ন
দেশের ন্যায় বাংলাদেশেও খুন ও ধর্ষনের মত কিছু গুরুত্বর ও ঘৃনিত অপরাধ, যা কোন ব্যক্তির কখনো সংঘটন করা উচিত নয়, সেসকল অপরাধের জন্য
রাষ্ট্র অপরাধীকে মৃত্যুদণ্ডের মত গুরুদণ্ড প্রদান করে থাকে। যদিও সাধাররণত
প্রাপ্ত বয়স্ক গুরুত্বর অপরাধের জন্য দায়ী ব্যক্তিদের মৃত্যুদণ্ডের মত গুরুদণ্ড
প্রদান করা হলেও বিশ্বের কিছু কিছু দেশে ১৮ বছরের কম বয়সি অপরাধীকেও
মৃর্ত্যুদণ্ডের মত নিষ্ঠুর, অমানবিক এবং অবমাননাকর শাস্তি প্রদান করে
থাকে।
যদিও এখন
বিশ্বের অধিকাংশ রাষ্ট্র মৃর্ত্যুদণ্ডের মত নিষ্ঠুর, অমানবিক ও অবমাননাকর শাস্তি বিলোপের পক্ষে তারপরও বাংলাদেশ সহ বিশ্বের ৪২টি
দেশে এখনো মৃর্ত্যুদণ্ড প্রদান করা হয়ে থাকে। যদিও তাদের মধ্যে ৮টি দেশে সাধারণ
কোন অপরাধের জন্য নয় বিশেষ প্রকৃতির গুরুত্বরও ঘৃণিত অপরাধের জন্য মৃর্ত্যুদণ্ড
প্রদান করা হয়ে থাকে। অন্যদিকে বিশ্বের প্রায় ৮০% অর্থাৎ১৫৫টি রাষ্ট্র আইনগত ভাবে মৃর্ত্যুদণ্ড সম্পূর্ণরূপে বাতিল করেছে বা
বাস্তবিকভাবে মৃর্ত্যুদণ্ড কার্যকর করার উপর
স্থগিতাদেশ প্রদান করেছে।