প্যারিস, ফ্রান্স; ১৮ মে ২০২৫: গত ৩০ এপ্রিল ২০২৫ তারিখে বরগুনায় ২১ জন আইনজীবীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইন অনুযায়ী একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়েরের ঘটনায় ফ্রান্সভিত্তিক মানবাধিকার সংস্থা জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ) গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে।
জেএমবিএফ অবিলম্বে এই মামলা প্রত্যাহার এবং পেশাগত দায়িত্ব পালন বা ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে কোনো আইনজীবী যাতে হয়রানির শিকার না হন—তা নিশ্চিত করতে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে।
জেএমবিএফ উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে যে, ২০২৩ সালের মার্চ মাসে বরগুনা জেলা বিএনপির কার্যালয়ে সংঘটিত একটি পুরনো ঘটনার প্রেক্ষিতে দুই বছর পর, ৩০ এপ্রিল ২০২৫ তারিখে, ২১ জন আইনজীবীর বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হলেন বরগুনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত এস. এম. নজরুল ইসলামের পুত্র এস. এম. নইমুল ইসলাম।
মামলায় অভিযোগ করা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে একটি মিছিল বের করে অভিযুক্তরা বরগুনা জেলা বিএনপি কার্যালয়ে হামলা চালান, অফিস কক্ষ ভাঙচুর করেন এবং দাহ্য পদার্থে অগ্নিসংযোগ ও হাতবোমা বিস্ফোরণ ঘটান। মামলায় ১৫৮ জনের নাম উল্লেখ করে আরও বহু অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে।
জেএমবিএফ দৃঢ়ভাবে বিশ্বাস করে, এই মামলা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং আইন ও বিচার ব্যবস্থার চরম অপব্যবহার। এটি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির নাজুকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং পেশাগত নিরাপত্তার ওপর সরাসরি আঘাত।
ফরাসি মানবাধিকারকর্মী ও জেএমবিএফ-এর প্রধান উপদেষ্টা রবার্ট সাইমন বলেন, “একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আইনজীবীদের বিরুদ্ধে এ ধরনের রাজনৈতিক মামলা দুঃখজনক ও অগ্রহণযোগ্য। আইনজীবীরা মানবাধিকার রক্ষার ফ্রন্টলাইনে কাজ করেন। তাঁদের প্রতি প্রতিহিংসাপরায়ণ আচরণ মানে পুরো বিচারব্যবস্থার স্বাধীনতাকে হুমকির মুখে ফেলা। আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি—এই মামলা অবিলম্বে প্রত্যাহার করা হোক এবং অভিযুক্ত আইনজীবীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা হোক।”
তিনি আরও বলেন, “বিচার ব্যবস্থাকে রাজনৈতিক স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার আন্তর্জাতিক আইনের পরিপন্থী। আমরা জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাই—তারা যেন বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।”
বাংলাদেশি মানবাধিকার আইনজীবী ও জেএমবিএফ-এর প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট শাহানূর ইসলাম বলেন: “বরগুনায় যেসব আইনজীবীর বিরুদ্ধে মামলা হয়েছে, তাঁদের অনেকেই নির্দলীয়ভাবে পেশাগত দায়িত্ব পালন করেন এবং মানবাধিকারের পক্ষেই কাজ করে আসছেন। এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, হয়রানিমূলক এবং বিচারব্যবস্থাকে ভীতিকর পরিবেশে ফেলার চেষ্টা। বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইন প্রয়োগ করে ভিন্নমত দমন করা হচ্ছে—যা এক ভয়াবহ দৃষ্টান্ত।”
তিনি আরও বলেন, “আমরা এ ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করছি এবং সকল আইনজীবীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা অবিলম্বে প্রত্যাহার ও হয়রানি বন্ধের জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি, বাংলাদেশে মতপ্রকাশ ও সংগঠনের স্বাধীনতা, আইনের শাসন ও মানবাধিকারের পূর্ণ প্রতিষ্ঠা কামনা করি।”
জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ) বাংলাদেশে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা এবং বিচার অঙ্গনে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে, আইনজীবীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতকরণ এবং বিশেষ ক্ষমতা আইনের অপব্যবহার বন্ধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হচ্ছে।
এছাড়াও, জেএমবিএফ বাংলাদেশে চলমান আইনজীবীদের বিরুদ্ধে মামলা, স্বেচ্ছাচারী আটক ও সকল প্রকার সহিংসতা বন্ধে পদক্ষেপ গ্রহণের জন্য জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, বার অ্যাসোসিয়েশনসমূহ ও গণতান্ত্রিক বিশ্ববাসীর প্রতি আহ্বান জানায়।
জেএমবিএফ বরগুনায় দায়েরকৃত এই মিথ্যা মামলার বিষয়ে সংশ্লিষ্ট আইনজীবীদের প্রতি সংহতি প্রকাশ করছে এবং মামলাটি নিয়মিতভাবে গভীরভাবে পর্যবেক্ষণ করবে।
সংক্ষিপ্ত বর্ণনা: (জেএমবিএফ-এর নির্ভরযোগ্য সোর্স হতে প্রাপ্ত তথ্য ও বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী)
বরগুনায় বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগে দুই বছর পর ২১ আইনজীবীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা
বরগুনা জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় দুই বছর পর গত ৩০ এপ্রিল ২০২৫ তারিখে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে বরগুনা জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ ২১ জন আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন বরগুনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত এস. এম. নজরুল ইসলামের ছেলে এস. এম. নইমুল ইসলাম। মামলায় ১৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদেরও আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৩ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে একদল আইনজীবী মিছিল বের করে বরগুনা জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালান। এ সময় তাঁরা অফিসকক্ষ তছনছ করেন, আসবাবপত্র ও ইলেকট্রনিক সরঞ্জাম ভাঙচুর করেন এবং সেগুলো রাস্তায় এনে আগুন ধরিয়ে দেন। এছাড়াও কার্যালয়ের ভেতরে ও বাইরে একাধিক হাতবোমা বিস্ফোরণ ঘটানোর অভিযোগ আনা হয়েছে।
মামলার প্রধান আসামিদের মধ্যে রয়েছেন বরগুনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম, অ্যাডভোকেট হুমায়ুন কবীর, অ্যাডভোকেট মজিবুল হক কিসলু, অ্যাডভোকেট কামরুল হাসান মহারাজ, অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ালি উল্লাহ, অ্যাডভোকেট সাইমুল ইসলাম রাব্বি, অ্যাডভোকেট অনিক এবং অ্যাডভোকেট সুনাম দেবনাথসহ আরও অনেকে।
বাদী এস. এম. নইমুল ইসলাম জানান, ঘটনার সময় তাঁরা প্রশাসনের কাছ থেকে কোনো ধরনের সহায়তা পাননি। তাঁর দাবি, আওয়ামী লীগের নেতা-কর্মীরাই এ হামলার সঙ্গে জড়িত ছিলেন, তাই তাঁদের বিরুদ্ধেই মামলা করেছেন।
এ বিষয়ে বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হোসেন মৃধা বলেন, "এটি একটি বাণিজ্যিক উদ্দেশ্যে করা মামলা। বিএনপির নেতা-কর্মীরাই সামাজিক যোগাযোগমাধ্যমে এ মামলা নিয়ে সমালোচনা করছেন। এতে স্পষ্ট যে, এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত মামলা।"
Communiqué de presse et déclaration publique
Paris, France ; 18 mai 2025 : JusticeMakers Bangladesh en France (JMBF), une organisation française de défense des droits humains, exprime une profonde inquiétude et une vive condamnation concernant le dépôt d’une plainte à motivation politique contre 21 avocats à Barguna, en vertu de la loi sur les pouvoirs spéciaux et de la loi sur les explosifs, le 30 avril 2025.
JMBF exhorte instamment le gouvernement intérimaire actuel à retirer immédiatement cette plainte et à veiller à ce qu’aucun avocat ne soit harcelé en raison de ses fonctions professionnelles ou de ses opinions politiques différentes.
JMBF constate avec inquiétude qu’une plainte à motivation politique a été déposée deux ans après un incident antérieur au bureau du BNP du district de Barguna, survenu en mars 2023. L’affaire a été déposée le 30 avril 2025 contre 21 avocats. Le plaignant est S. M. Naimul Islam, fils du défunt S. M. Nazrul Islam, ancien secrétaire général du BNP du district de Barguna.
La plainte allègue que les accusés ont attaqué le bureau du BNP du district de Barguna en organisant un cortège à l’occasion de l’anniversaire de naissance de Bangabandhu Sheikh Mujibur Rahman. Ils auraient vandalisé les bureaux, mis le feu à l’aide de matières inflammables et fait exploser des bombes artisanales. Au total, 158 personnes nommées sont accusées dans l’affaire, ainsi que de nombreuses autres personnes non identifiées.
JMBF croit fermement que cette affaire est entièrement à motivation politique et constitue un abus flagrant du système juridique et judiciaire. C’est une attaque directe contre la situation fragile des droits humains au Bangladesh, la liberté d’expression et la sécurité professionnelle.
Robert Simon, militant français des droits humains et conseiller principal de JMBF, a déclaré : « Dans un État démocratique, de telles poursuites motivées politiquement contre des avocats sont tragiques et inacceptables. Les avocats sont en première ligne de la défense des droits humains. Les représailles à leur encontre mettent en péril l’indépendance de la justice. Nous appelons le gouvernement du Bangladesh à retirer immédiatement cette plainte et à assurer la sécurité et la dignité des avocats accusés. »
Il a ajouté : « Utiliser le système judiciaire comme un outil à des fins politiques est une violation du droit international. Nous appelons les Nations Unies et les organisations internationales de défense des droits humains à surveiller de près la situation au Bangladesh et à prendre les mesures nécessaires. »
L’avocat bangladais des droits humains et président fondateur de JMBF, Me Shahanur Islam, a déclaré : « Beaucoup des avocats accusés à Barguna exercent leurs fonctions professionnelles de manière non partisane et sont de longue date des défenseurs des droits humains. Cette affaire est politiquement motivée, constitue un harcèlement et vise à instaurer un climat de peur dans le système judiciaire. L’utilisation abusive de la loi sur les pouvoirs spéciaux et de la loi sur les explosifs pour réprimer la dissidence crée un précédent dangereux. »
Il a ajouté : « Nous exigeons une enquête impartiale sur cet incident et le retrait immédiat de toutes les poursuites contre les avocats, ainsi que la fin du harcèlement. Parallèlement, nous appelons à l’établissement complet de la liberté d’expression et d’association, de l’état de droit et des droits humains au Bangladesh. »
JusticeMakers Bangladesh en France (JMBF) appelle à des mesures efficaces pour protéger l’état de droit au Bangladesh, préserver l’indépendance de la justice et empêcher toute ingérence politique dans le secteur judiciaire. JMBF demande également des actions immédiates pour assurer la sécurité et la dignité des avocats et stopper l’utilisation abusive de la loi sur les pouvoirs spéciaux.
De plus, JMBF fait appel aux Nations Unies, aux organisations internationales de défense des droits humains, aux barreaux et à la communauté démocratique mondiale pour agir afin de mettre fin aux poursuites en cours contre les avocats, aux arrestations arbitraires et à toutes les formes de violence au Bangladesh.
JMBF exprime sa solidarité avec les avocats faussement accusés dans cette affaire à Barguna et continuera de suivre de près les procédures.
Brève description (selon des sources fiables de JMBF et des rapports de presse) :
21 avocats inculpés en vertu de la loi sur les pouvoirs spéciaux deux ans après des actes de vandalisme allégués au bureau du BNP à Barguna
Le 30 avril 2025, une plainte a été déposée en vertu de la loi sur les pouvoirs spéciaux et de la loi sur les explosifs contre 21 avocats, dont le président de l’Association du Barreau du district de Barguna, en lien avec le vandalisme présumé du bureau du BNP du district de Barguna survenu deux ans plus tôt. La plainte a été déposée par S. M. Naimul Islam, fils du défunt S. M. Nazrul Islam, ancien secrétaire général du BNP du district de Barguna. 158 personnes ont été nommées dans l’affaire, ainsi que plusieurs personnes non identifiées.
Selon le rapport initial (FIR), le 17 mars 2023, un groupe d’avocats a organisé un cortège à l’occasion de l’anniversaire de naissance de Bangabandhu Sheikh Mujibur Rahman et a attaqué le bureau du BNP du district de Barguna. Ils auraient saccagé le bureau, endommagé les meubles et les équipements électroniques, et les auraient incendiés dans la rue. La plainte inclut également des allégations d’explosions de plusieurs bombes artisanales à l’intérieur et à l’extérieur du bureau.
Parmi les principaux accusés figurent le président de l’Association du Barreau du district de Barguna, Me Mahbubul Bari Aslam, Me Humayun Kabir, Me Mojibul Haque Kislu, Me Kamrul Hasan Maharaj, Me Shah Mohammad Waliullah, Me Saimul Islam Rabbi, Me Onik, Me Sunam Debnath, et plusieurs autres.
Le plaignant S. M. Naimul Islam a déclaré qu’ils n’avaient reçu aucune aide de l’administration au moment des faits. Il affirme que les auteurs de l’attaque étaient des dirigeants et militants de la Ligue Awami, raison pour laquelle il a déposé plainte contre eux.
En réponse, Maruf Hossain Mridha, secrétaire général adjoint de la Ligue Awami du sous-district de Barguna Sadar, a déclaré : « Cette plainte a été déposée à des fins commerciales. Même les dirigeants et militants du BNP la critiquent sur les réseaux sociaux. Il apparaît clairement que c’est une affaire motivée. »

Thanks for supporing Bangladeshi Advocate
ReplyDelete