বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন ও লিঙ্গ বৈচিত্র্যময় শিক্ষার্থীদের নিপীড়ন: সাক্ষ্য সংগ্রহ ও দৃশ্য-শ্রাব্য নথিভুক্তকরণ
প্রেক্ষাপট ও উদ্দেশ্য: বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, চিকিৎসা মহাবিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সমকামী, উভকামী, রূপান্তরকামী, আন্তঃলিঙ্গ এবং অন্যান্য যৌন ও লিঙ্গ বৈচিত্র্যময় শিক্ষার্থীরা তাদের যৌন অভিমুখিতা, লিঙ্গ পরিচয় বা লিঙ্গ প্রকাশের কারণে বৈষম্য, হয়রানি, হুমকি, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন, আবাসন থেকে বহিষ্কার, শাস্তিমূলক ব্যবস্থা এবং সামাজিক নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ রয়েছে। বিশেষভাবে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকার সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ-সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন ও লিঙ্গ বৈচিত্র্যময় শিক্ষার্থীদের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিয়ে উদ্বেগ রয়েছে।








